পাঠদান না করে বেতন তুলেই যাচ্ছেন আ. লীগ নেতা বিজয় কুমার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ এএম

বিজয় কুমার দেব। ফাইল ছবি বিজয় কুমার দেব, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক এই পদ পাওয়ার পর থেকেই বিদ্যালয়ে দেখা মেলা ভার বিজয়ের। বিদ্যালয়ে নানা অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকলেও পাঠদানে নাম নেই এই কৃষি শিক্ষকের। আর বিদ্যালয়ে একজন শিক্ষকের মূল কাজ পাঠদান না করেই বছরের পর বছর ধরে বেতন তুলে নিচ্ছেন বিজয়।

অভিযোগ আছে, স্থানীয় সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার ঘনিষ্ঠ হওয়ার কারণেই বিজয় কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের দিকে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন বিজয় কুমার দেব। এখন মাসে তাঁর বেতন ৩২ হাজার ৩৯০ টাকা। শুরুর দিকে বিদ্যালয়ে আসলেও ২০১৯ সালের তিনি পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকেই বিদ্যালয়ে অনিয়মিত বিজয় কুমার।

সরেজমিনে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দেয়ালে লাগিয়ে রাখা রুটিনে শিক্ষক হিসেবে বিজয় কুমার দেবের নাম রয়েছে। তবে কোনো শ্রেণি বা কোনো পাঠ্যক্রমে তাঁকে যুক্ত করা হয়নি।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, তারা যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত, তখন তারা বিজয় কুমার দেবকে বিদ্যালয়ে দেখেছেন। তবে গত দুই বছরের বেশি সময় তাঁকে বিদ্যালয়ে দেখা যায়নি। বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হলেই তিনি আসতেন, ক্লাসে আসতেন না।

নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস সেভেনের পর থেকে বিজয় স্যার আর কখনও আমাদের ক্লাস নেননি। আমি তাঁকে খুব কমই স্কুলে আসতে দেখেছি।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্ণয় চাকমা, তথোমনি চাকমা, দেবাশীষ চাকমার সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় কুমার দেব মাঝে মাঝে বিদ্যালয়ে আসেন। তবে ক্লাস নেন না। তবে বিজয় কুমার কোন বিষয়ে পড়ান, এর কোনো উত্তর দিতে পারেননি এসব শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা বলেন, ‘আমার জানা মতে, তিনি আওয়ামী লীগের একজন নেতা। আমরা বারবার শোকজ করলেও দাপট দেখিয়ে তিনি স্কুলে আসতেন না। রির্পোট করারও পর স্কুলে আসেন না। স্কুলে আসলেও স্বাক্ষর করে চলে যেতেন। দলীয় প্রভাব খাটিয়ে বেতন উত্তোলন করেন।’

ফাইল ছবি ইন্দ্র লাল চাকমা বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিজয় কুমার দেব অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। তাঁর একটি পা ভাঙা বলে ছুটির আবেদনে উল্লেখ করেছেন।’

এসব অভিযোগ নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় বিজয় কুমার দেবের সঙ্গে। পলাতক থাকায় তাঁকে তাঁর বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন নম্বরে বারবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। সরকার পতনের পর তাঁর ওপর হামলার ঘটনাও ঘটে। এ পর্যন্ত পানছড়িসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে।

পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা বলেন, ‘আমি যতবার বিদ্যালয়ে গিয়েছি, তাঁকে (বিজয় কুমার দেব) একবারও পাইনি। এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রধান শিক্ষক পরবর্তীতে আমাকে কিছু জানাননি।’

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ বলেন, ‘আমার কাছে প্রধান শিক্ষক এই বিষয়ে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেব।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর