ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৩ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রী মাইমুনা আক্তারকে (১৫) ইভটিজিং করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওমর রাহিমের বিরুদ্ধে। সেই অপমান সইতে না পেরে গত ২৩ অক্টোবর আত্মহত্যা করেন ওই ছাত্রী। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত মো. ওমর রাহিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরের জমিদারহাট এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ। 

গ্রেপ্তার ওমর রাহিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়িনের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের জাকের হোসেনের ছেলে। অন্যদিকে মৃত মাইমুনা আক্তার চরলরেন্স গ্রামের আবুধাবি প্রবাসী মো. মামুনের মেয়ে ও উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

র‍্যাব জানায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে একই এলাকার ওমর রাহিম বিভিন্ন সময় মাইমুনাকে উত্ত্যক্ত করতেন। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওমর রাহিম আরও ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটান। ২৩ অক্টোবর সকালে মেয়েকে বাসায় রেখে মাইমুনার মা কেনাকাটার জন্য স্থানীয় করইতলা বাজারে যান। এরমধ্যে সে ঘরে গলায় ফাঁস দেয়। মাইমুনা তার মৃত্যুর জন্য ওমরকে দায়ীসহ বিচার দাবি করে একটি চিরকুটও লিখে রেখে যান। পরে পুলিশ ওই চিরকুটটি উদ্ধার করে। এই ঘটনায় মাইমুনার মা বাদী হয়ে ২৪ অক্টোবর কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার ১৮দিন পর ওমর রাহিমকে গ্রেপ্তার করল র‌্যাব।

এ বিষয়ে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বলেন, ‘ঘটনার পর থেকে ওমর পলাতক ছিল। প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওমর রাহিমকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর