কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, পানছড়ি সড়ক নিয়ে বিপাকে স্থানীয়রা 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক মহাসড়ক নিয়ে বিপাকে পড়েছেন এই এলাকার মানুষ। খানাখন্দে পরিণত হওয়ায় চলাচল করার মতো অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একাধিকবার কাজের মেয়াদ বাড়ানোর পর কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদার। ঠিকাদার লাপাত্তা থাকায় মেয়াদ শেষ হলেও সড়কটির নির্মাণকাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। সংস্কার না হওয়ায় তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

এই সড়কে প্রতিদিন চলাচল করছে ৭ শতাধিক পণ্য  ও যাত্রীবাহী যানবাহন। সড়কের অসংখ্য ছোট বড় গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেশিরভাগ অংশ চলাচলের অনুপযোগী। কোথাও কোথাও সড়কের চিহ্নও নেই। পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। সড়কের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে উপজেলার লক্ষাধিক বাসিন্দা। আগে জেলা সদর থেকে পানছড়ি  পৌঁছাতে আধা ঘণ্টা সময় লাগলে রাস্তা ভাঙা হওয়ায় এখন লাগছে দেড় ঘণ্টা।

পানছড়ির স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘পুরো সড়কটিতে গাড়ি চালানো কোনো উপায় নেই। মাত্র ২৪ কিলোমিটার সড়কে যাতায়াত করতে সময় লাগে দেড় ঘণ্টার বেশি। একবার রাস্তায় চলাচল করলে অসুস্থ হয়ে যাই। এ কাজের ব্যর্থতা সওজ এর। সড়কের ছোট গর্তগুলো ভরাট করলেও এত ভোগান্তি থাকত না। ছোট ছোট গর্তগুলো এখন বড় হয়ে গেছে।’ 

পানছড়ি সড়কে চলাচলকারী ইলিয়াস বলেন, ‘সড়কটিতে এখন চলাচলের কোনো সুযোগ নেই। পুরো সাড়ে ২৫ কিলোমিটার সড়কের সাড়ে ২০ কিলোমিটারই ভাঙা। মোটরসাইকেলও চালানোর মতো ব্যবস্থা নেই। একটা অসুস্থ রোগী নিয়ে গেলে রাস্তায় মারা যাবে।’

খানাখন্দে পরিণত হয়েছে আঞ্চলিক সড়ক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। পানছড়ির লতিবান ইউনিয়নের বাসিন্দা পিপলু চাকমা বলেন, ‘একটি গর্ত পার করলে সামনে আরও ১০টি গর্ত পড়ে। আমাদের দুর্ভোগের সীমা নাই। দ্রুত রাস্তা ভালো করা হোক।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-পানছড়ি ২৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০২৩ সালে দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ। ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা। আবেদ মনসুর কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও তা বাস্তবায়ন করছে এমদাদ পাটোয়ারি নামে এক ব্যক্তি। তবে কয়েক মাস যাবৎ সড়ক বিভাগের কর্মকর্তাদের ফোনকলই ধরছেন না ওই ঠিকাদার। বর্তমানে তিনি লাপাত্তা রয়েছেন।

এদিকে পানছড়ি সড়কটির সংস্কার কাজ শেষ করতে না পারায় ব্যর্থতার জন্য খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদত্যাগ চেয়েছেন জনপ্রতিনিধিরা। 

ভাঙা সড়কে চলাচল করতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা বলেন, ‘ঠিকাদার নিয়োগের পর সড়কটির নির্মাণকাজ শেষ করা যায়নি। এর জন্য নির্বাহী প্রকৌশলী অদূরদশিতাকে দায়ী করব। এটি খুব গুরত্বপূর্ণ সড়ক। হাজার হাজার মানুষের যাতায়াত। পুরো রাস্তাটি ভেঙে চৌচির হয়ে গেছে। একটা অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে করে গেলে সে মারা যাবে। অবিলম্বে রাস্তাটি সংস্কার না করলে আমরা কর্মসূচি পালন করব।’

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, ‘যে ঠিকাদারকে নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজ করতে পারেনি। তাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এরই মধ্যে দরপত্র বাতিল করার জন্য প্রধান প্রকৌশলী বরাবর চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারের বিরুদ্ধে শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর