কর্ণফুলী টানেলের রেস্টহাউজগুলোকে বেসরকারি খাতে দিতে চায় সেতুবিভাগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

চট্টগ্রামে কৃষিজমি নষ্ট করে কর্ণফুলী টানেলের রেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে। খরচ করা হয়েছে কয়েক শ কোটি টাকা। অথচ এটি কোনো কাজেই আসছে না। নির্মাণের এক বছরের বেশি সময় ধরে এটি অলস পড়ে রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরাও বেকার বসে থাকছেন। সেতু বিভাগ বলছে, কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়াকে লাভজনক করতে ইজারা দেবে।

সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে অভিজাত ৩০টি বাংলো। দামি আসবাব ও ইলেক্ট্রনিক সামগ্রীতে সুসজ্জিত এসব অতিথিশালা। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের বিলাসী ব্যবস্থা। রয়েছে সুইমিংপুলও।

কর্ণফুলী টানেল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা খরচ করে ৭৪ একর জমিতে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া। দৃষ্টিনন্দন বাংলোর পাশপাশি রয়েছে দ্বিতল সম্মেলনকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন। রয়েছে একটি জাদুঘরও। এসব স্থাপনায় বসানো হয়েছে ১ হাজার ১৮২ টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ-ব্যবস্থা। স্থাপনা পাহারায় রয়েছে ৮০ জন ব্যাটালিয়ন আনসার।

রেস্টহাউজে কর্মরতরা জানান, এখানে সব অত্যাধুনিক আসবাবপত্র ও সুযোগ-সুবিধা রয়েছে। ভিআইপিরা এখানে এসে থাকতে যেন কোনো সমস্যার মুখোমুখি না হন, সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

এই স্থাপনা নির্মাণে নষ্ট হয়েছে ফসলের খেত, লবণের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে পারকী খালও। বিপুল অপচয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সাত তারকা মানের হোটেলের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার এসব বাংলো। তবে আধুনিক ব্যবস্থার সব বন্দোবস্ত থাকলেও অলস পড়ে আছে এসব বাংলো। এ ছাড়া এ বাংলোর কারণে ফসলের মাঠ, লবণের মাঠ আর মাছের ঘের সবই নষ্ট হয়েছে। যারা এখানে চাষ করে জীবিকা নির্বাহ করত, তাদের অনেক কষ্ট হচ্ছে।

প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, লোকসান কমিয়ে আয় বাড়াতে সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হবে।  

১০ হাজার ৬৮৯ কোটি ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়। এটি চালু হয় ২০২৩ সালের অক্টোবরে।

দুটি বয়ার মাঝখানে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ অবস্থান করছিল। দ্রুত গতিতে আসা আরেকটি জাহাজ ওই লাইটার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় পাথর বোঝাই জাহাজটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ডের...
চট্টগ্রামের কাছেই বেশ কয়েকটি সক্রিয় ফল্টলাইনের কারণে ভূমিকম্পের বড় ঝুঁকিতে বন্দরনগরী। বিশেষজ্ঞরা বলছেন, এসব ফল্ট লাইনে সাত মাত্রার ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে মহানগরীর ৭৫ শতাংশ ভবন। এ ছাড়া...
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের দুটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর