১১ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা হিরু-হুমায়ূন, অপেক্ষায় পরিবার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১১ বছর পরও খোঁজ মিলেনি কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের। বছরের পর বছর পথ চেয়ে আজও তাদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর কথিত ‘আয়নাঘর’ থেকে গুম হওয়া একাধিক ব্যক্তি ফিরে আসার খবরে তৎপর হয়ে ওঠেন ওই দুই বিএনপি নেতার পরিবারের সদস্যরা। কিন্তু এখনও হিরু-হুমায়ুন বেঁচে থাকার বিষয়ে কোনো আশ্বাস পাননি স্বজনেরা।

এদিকে বাবাকে ফিরে পেতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী, ওই দুই নেতার স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২০১৩ সালে বিএনপির টানা অবরোধ কর্মসূচি চলছিল। ওই বছরের ২৭ নভেম্বর রাত ৯টার দিকে কুমিল্লার লাকসামে বিশেষ অভিযান চালায় র‌্যাব-পুলিশসহ যৌথবাহিনী। একপর্যায়ে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন ‘লাকসাম ফ্লাওয়ার মিলে’ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ওই অভিযানের খবর পেয়ে রাতেই সাইফুল ইসলাম হিরু, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা করেন। কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর-আলীশ্বর এলাকায় পৌঁছালে সাদা পোশাকধারী একদল লোক অ্যাম্বুলেন্সটি থামায়। এরপর র‌্যাব পরিচয়ে দিয়ে ওই তিন বিএনপি নেতাকে অন্য একটি সাদা মাইক্রোবাসে তুলে কুমিল্লার দিকে নিয়ে যায় তারা।

পরে রাত সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন ও লাকসামে আটক হওয়া ৯ জনকে লাকসাম থানায় হস্তান্তর করে র‌্যাব। পরদিন ২৮ নভেম্বর সকালে ওই ১০ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় লাকসাম থানা-পুলিশ। এর পর থেকে বিএনপি নেতা সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরের আর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পরিবার ও প্রত্যক্ষদর্শীর দাবি, স্থানীয় বিএনপির ওই দুই শীর্ষ নেতাকে র‌্যাব সদস্যরা অপহরণের পর গুম করেছেন।

এদিকে অপহরণ ও গুমের অভিযোগে ২০১৪ সালের ১৮ মে র‌্যাবের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা করেন হুমায়ুন কবির পারভেজের বাবা রঙ্গু মিয়া। ওই মামলার আসামিরা হলেন- বাধ্যতামূলক অবসরে যাওয়া র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক (সিও) ও নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মৃত্যুদণ্ড প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাব-১১ এর তৎকালীন কুমিল্লা ক্যাম্পের দায়িত্বে থাকা কোম্পানি অধিনায়ক-২ মেজর শাহেদ হাসান (রাজীব), উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়।

২০১৪ সালের ৩১ আগস্ট ছেলে হারানোর শোকে মারা যান মামলার বাদী রঙ্গু মিয়া। বর্তমানে রঙ্গু মিয়ার ছেলে হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই মো. গোলাম ফারুক মামলাটির বাদী।

সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে এখনও আঁতকে ওঠেন হিরু-হুমায়ূনের সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের তিনজনকে আটকের পর চোখ বেঁধে ফেলা হয়। ওই দিন মধ্যরাতে চোখ খোলার পর দেখি, আমি লাকসাম থানায় রয়েছি। তখন সেখানে হিরু ভাই ও হুমায়ুন ভাইকে দেখতে পাইনি। আমাকে র‌্যাব থানায় দিয়ে গেছে। তার মানে তাঁদেরকে র‌্যাবই গুম করেছে। এটা নিশ্চিতভাবে বলা যায়।’

নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, ‘প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে র‌্যাবই পারভেজ এবং সাইফুল ইসলাম হিরু ভাইকে গুম করেছে।  আমরা আজও জানি না, তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে। আমরা জানতে চাই, তাঁরা কি জীবিত, নাকি তাঁদের মেরে ফেলা হয়েছে? অন্তত এইটুকু জানার অধিকারও কি আমাদের নেই?’

শাহনাজ আক্তারের ভাষ্য, হিরু-হুমায়ূনকে গুম করার মূল কারণই হলো রাজনীতি। তাঁদের সরিয়ে প্রতিপক্ষ দলের স্থানীয় শীর্ষ নেতা লাভবান হয়েছিলেন।’

এ বিষয়ে বাদীপক্ষের প্রধান আইনজীবী মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, অপহরণ ও গুমের অভিযোগে ২০১৪ সালের ১৮ মে র‌্যাবের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা করেন হুমায়ুন কবিরের বাবা রঙ্গু মিয়া। থানা-পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলেও তাতে নারাজি দেন বাদী। কয়েক দফা তদন্ত সংস্থা পরিবর্তন হলেও অভিযুক্ত ব্যক্তিদের একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাছাড়া, এখন পর্যন্ত যাঁরা মামলাটির তদন্ত করেছেন, তাঁদের কেউই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেননি। আগে যাঁরা মামলাটির তদন্ত করেছেন, তাঁদের কেউ চাননি মামলাটি আলোর মুখ দেখুক। এ জন্য তাঁরা তদন্তের নামে সময়ক্ষেপণ করেছেন।

এই আইনজীবী আরও বলেন, ‘শুরু থেকেই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়েছে। সেখানে সব তথ্য-উপাত্ত জমা দেওয়ার কাজ করেছি।’

নিখোঁজ সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাফসাল ইসলাম বলেন, ‘অপহরণ ও গুমের একজন প্রত্যক্ষদর্শী তো আছেই। র‌্যাব তাঁকে থানায় পাঠিয়ে বাকি দুজনকে গুম করেছে বিষয়টি পরিষ্কার। তারেক সাঈদ এই গুমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে আমরা বিশ্বাস করি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে আসবে। ওই ঘটনায় থানা-পুলিশ মামলা নেয়নি। ওই সময় একটি জিডি করা হলেও সেটিরও তদন্ত হয়নি।’

বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই মো. গোলাম ফারুক বলেন, ‘অনেকে আয়নাঘর থেকে ফিরে এসেছেন, এ খবর পেয়ে আমরা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। কিন্তু এখনও কোনো হদিস মেলেনি আমার ভাইসহ বিএনপির শীর্ষ ওই দুই নেতার।’

গোলাম ফারুকের বলেন, ‘এখন কোনো চাপ নেই; তাই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার বলেন, ‘এ মামলাটি সরকারের তিনটি তদন্ত সংস্থা তদন্ত করেছে। এ ঘটনার যে প্রধান অভিযুক্ত তিনি এরই মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। এছাড়া অন্যদের সাথেও কথা বলা যায়নি। এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমি আমার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনগড়া কোনো প্রতিবেদন জমা দিতে চাই না। বাদীপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও বিস্তারিত জানার চেষ্টা করা হবে এবং শিগগিরই অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হবে।’

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর