প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মীপুর শহীদ খোরশেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সেই একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম নারায়ণ চন্দ্র রায়। 

বুধবার ঐ শিক্ষার্থীর মা উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মেয়েকে যৌন হয়রানির বিচার চেয়ে ঐ শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে আবেদন করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) স্কুলের বিরতির পর পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের সময় স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় ঐ শিক্ষার্থীকে পড়ানোর নাম করে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। পরে ঐ শিক্ষার্থী স্কুল থেকে কান্না করতে করতে বাড়ি তার মাকে বিষয়টি অবগত করে।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘ঐ শিক্ষার্থীকে প্রধান শিক্ষক কতৃক যৌন হয়রানির কথা শুনে আমরা সাথে সাথে দুই সদস্যেও একটি তদন্ত কমিটি করেছি। তারা সরেজমিন গিয়ে সাক্ষ্যগ্রহন করেছে। আশাকরি আগামীকালের মধ্যেএকটি সিদ্ধান্ত জানাতে পারব। তদন্ত কমিটির সদস্যরা হলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা লাইলী ও জি এম নাহিদুল হাসান।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উল্লেখ্য, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ইতিপূর্বে সোনাগাজীর চরচান্দিয়া সুলতান আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে একই ঘটনায় স্থানীয় জনগণের রোষানলে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মীপুর শহীদ খোরশেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর