অভিযানে গিয়ে হামলার শিকার দুই ট্রাফিক পুলিশ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চলাকালে দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা করেছে সিএনজি অটোরিকশা চালকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়ার ডাকবাংলা সড়কে এ হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার পুলিশ সদস্যরা হলো- ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম ও কনস্টেবল ফখরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলনাইয়ায় অবৈধ যানচলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালে চারটি সিএনজি অটোরিকশা আটক করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশা চালকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। 
পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম বলেন, ‘অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ার সময় চালকরা এসে আমাদের ওপর হামলা শুরু করে। দলবদ্ধভাবে এসে তারা আমার মাথায় আঘাত করে।’

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ছাগলনাইয়া উপজেলায় অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আকস্মিক ৫০-৬০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। হাতে থাকা জরিমানার বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দলবদ্ধ হয়ে তারা আমাদের কাজে বাধা দেয়। মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত ও দুর্ভোগ লাঘব করতে এসে যদি এমন হামলার শিকার হতে হয় তাহলে এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’

এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এসএম শওকত বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর