ফেনী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি তরুণকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে বুধবার ভোরে তাঁকে নির্যাতন করা বলে অভিযোগ পরিবারের।

গুরুতর আহত মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায়  চিকিৎসাধীন। নির্যাতনে শিকার ইয়াসিন পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্ত সংলগ্ন কাঁটাতারের পাশে গেলে ভারতীয় সীমান্তররক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে ধরে নিয়ে যায়। বিএসএফ তাঁকে ব্যাপক মারধর করে  মাথায় গুরুতর জখম করে। পরে বিএসএফ আহত ইয়াসিনকে বিলোনিয়া পুলিশের কাছে সোপর্দ করে। ভারতীয় পুলিশ তাঁকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলোনিয়ার পুলিশ শান্তিনগর সরকারি  হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ইয়াসিন।

ইয়াসিনের মা রাহেলা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে পেশায় একজন টমটম চালক। আজ ভোরে সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতীয় বিএসএফেরা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে মারধর করে গুরুতর জখম করে। ছেলেকে ফেরত আনতে আমি বাংলাদেশের বিজিবি সহ-সংলিষ্ট  সকলের সহযোগিতা চাই।’

বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বলা হবে। ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগও করা হবে।’

এদিকে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মোহাম্মদ ইয়াসিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানকার নাগরিকেরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর