ফেনীতে নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। নাশকতা মামলায় পলাতক আসামি ছিলেন তিনি। জেলার ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় থেকে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নুরুল ইসলাম ফুলগাজি থানার সদর ইউনিয়নের ঘনিয়া মোড়া গ্রামের মৃত ননু মিয়ার ছেলে। র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) অধিনায়ক মেজর মো. সাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী থানায় বিষ্ফোরক আইনের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল ইসলাম ফেনী ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় অবস্থানের খবর পাই। এরপর গতকাল রোববার রাত পৌনে ৮টায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাঁকে ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর