জুন থেকে শতভাগ পানি সরবরাহে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি শোধনাগার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩০ এএম

কয়েক দফা সময় পেছানোর পর অবশেষে আগামী জুন মাস থেকে শতভাগ পানি সরবরাহে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। গেল ডিসেম্বরে পরীক্ষামূলক চালু করা প্রকল্পটি চূড়ান্ত উৎপাদনে গেলে ১০ হাজার গ্রাহকের পাশাপাশি পানি সরবরাহ হবে বিভিন্ন কলকারখানায়।

কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মাঝে ভান্ডালজুড়ি পাহাড়ি এলাকা। নদীর তীর ও পাহাড়ের পাদদেশে ৪১ দশমিক ২৬ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ভান্ডালজুড়ি পানি শোধনাগার।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ২০১৬ সালে প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৬ কোটি টাকা। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ভূমি জটিলতায় তা শুরু হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। নির্মাণ শেষে গেল ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করে ওয়াসা।

উদ্বোধনের অপেক্ষায়  চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনচট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, আশপাশের বিভিন্ন কলকারখানার পাশাপাশি অন্তত ১০ হাজার গ্রাহকককে সরবরাহ করা হবে পানি। আগামী জুনের মধ্যেই এই শোধনাগার শতভাগ চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে।

২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ১৯৯৫ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ১১৫০ কোটি ৬৫ লাখ টাকা বাংলাদেশ সরকার, ৮২৪ কোটি ৫০ লাখ কোরিয়ান এক্সিম ব্যাংক এবং ২০ কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর