বান্দরবানে শিমখেতে যাওয়ার সময় গুলিবিদ্ধ নারী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উমেপ্রু(৩৪) মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১০টায় তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেমাগ্রী পাড়ার পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত উমেপ্রু মারমা ওই এলাকার চশৈপ্রু মারমার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যার স্ত্রী।

আহত নারীর ছোট ভাই ক্যচিংনুং মারমা জানান, তাঁর বোন উমেপ্রু গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে শিমখেতে যাওয়ার সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। চিৎকার শুনে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। তবে গুলি কারা করেছে এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি কেউই।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, খেমাগ্রী পাড়ায় এক মারমা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি। পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক সুব্র মুকুল চৌধুরী জানান, এক মারমা নারী গুলিবিদ্ধ হয়েছেন। বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর