ফেনীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম

ফেনীর দাগনভূঞা-সোনাগাজী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ভুয়া দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতা­­-কর্মীদের একাংশ। আজ শনিবার ফেনী শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। 

সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন সমাবেশ সঞ্চালনা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল মোবারক (ভিপি দুলাল), জেলা যুবদলের সহসভাপতি হাসানুজ্জামান শাহাদাত প্রমূখ।

সমাবেশে বক্তারা জেলার এ দুটি উপজেলার কমিটি অবৈধ উল্লেখ করে বাতিলের দাবি জানান। এসময় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নির্দেশে আলাল উদ্দিন আলাল ক্ষমতার অপব্যবহার করে কমিটি দিয়েছে। এ কমিটি ভুয়া। টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। কমিটি দেওয়ার সময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মূল্যায়ন করা হয়নি। 

এর আগে গত ২২ ডিসেম্বর ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

আলাউদ্দিন আলাল বলেন, ‘সাংগঠনিক টিমের নির্দেশ মোতাবেক এ কমিটি স্বাক্ষর করা হয়েছে। এটি আমার একক কোনো নির্দেশে হয়নি।’

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর