পাহাড়ে মিলল গাঁজা খেতের সন্ধান, ধ্বংস করল সেনাবাহিনী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর জমিতে গাঁজা খেতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার রাতে উপজেলার সিন্দুকছড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। পরে মঙ্গলবার সকালে জব্দ করা গাঁজা খেতটি আগুন দিয়ে ধ্বংস করা হয়। 

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজি'র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিতেই গাঁজা চাষের জন্য প্রত্যন্ত পাহাড়কে বেছে নিয়েছে চক্রটি। ধ্বংস করা গাঁজা খেতের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘গাঁজা খেতের গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর