কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি গান্দাচী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬) ও তদন্তে সম্পৃক্ত আসামি হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার(৩৫)। এর আগে কবির নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল বলেন, চট্টগ্রাম নগরীর একে খান এলাকা থেকে সোমবার সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও মঙ্গলবার দিবাগত রাত ৩টায় আবুল কাশেমকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, আবুল বাশার গ্রাম পুলিশের একজন সদস্য। মামলা তদন্তে তার নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

গত ৯ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলা রাস্তা থেকে দুই তরুণীকে তুলে নিয়ে স্থানীয় একটি স মিলের কক্ষে সংঘবদ্ধ ধর্ষণ করে বেশ কয়েকজন। এ ঘটনায় ১৪ জানুয়ারি এক তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই তরুণীর একজনের সঙ্গে অভিযুক্ত এক যুবকের প্রেম ছিল। তরুণীরা নাঙ্গলকোটে সেই যুবকের সাথে দেখা করতে গেলে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর