নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ডাকাতি, ৪ দোকানে চুরি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে গতকাল গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকার একটি ভবনের তালা ভেঙে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে গতকাল গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিকের শ্যালক মহিন উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। ডাকত দল ঘরের আলমিরাতে থাকা নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জানা যায়, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানি চট্রগ্রামে ব্যবসা করেন। এ বাড়িতে তাঁর মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর বসবাস করে আসছেন। তাঁর ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩ লাখ টাকা জোগাড় করে রাখেন। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাত দলে ৮ জন সদস্য ছিল।

প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন অন্যদিকে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায় চোর।  

পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর