পূজা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

ফেনী–নোয়াখালী মহাসড়কের দাগনভুঞার বেকের বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আনা হলে মৃত্যু হয় আরেকজনের। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো- সৌরভ, দেবু ও অন্তর। তারা স্বরস্বতী পূজা দেখতে বের হয়েছিল।

নিহত সৌরভ (২৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে। অন্তর ঘোষ (১৭) জেলার বসুরহাট উপজেলার ঘোষপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। দেবের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

নিহত অন্তরের স্বজনরা জানায়, অন্তর এবার এসএসসি পরিক্ষার্থী। সে পূজা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়। সেখানে তার সঙ্গে থাকা আরও একজনের মৃত্য হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর  ডাক্তার মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে তিনজন একটি মোটর সাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স'মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অন্তর ঘোষকে (১৭) স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহছেন সুজন বলেন, ‘একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে জীবিত পাওয়া যায়নি। অপর দুজনের মরদেহ মর্গে রয়েছে।’

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অপরজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর