পরীক্ষা দিতে আসা কুবি ছাত্রলীগের সাবেক নেতাকে গণপিটুনি, পরে গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। পুলিশ বলছে, একাধিক মামলা থাকায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, এলএলবি পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় মাসুম আসলে এই ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। দ্রুত তাঁকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর