ফেনীতে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০   

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

ফেনীর দাগনভূঞায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে দাগনভূঞা শহরের আতাতুর্ক হাইস্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে বিএনপি নেতা আকবর হোসেন গ্রুপের সঙ্গে ছাত্রদল নেতা ফটিকের গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে নোয়াখালী-ফেনী মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

দাগনভুঞা থানার তদন্ত কর্মকতা মো. আলী জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে বিএনপির আকবর ও ফটিক গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর