অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৬ জনকে দীঘিনালার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন– দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের রেকার্য্য ওর্য়াডের যুবলীগ সভাপতি মো. হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহদপ্তর সম্পাদক আলী আকবর, যুবলীগ সদস্য আনোয়ারুল হক, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান এবং মহালছড়ি ছাত্রলীগের নেতা অভি দে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়িতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে ৫ আগস্টের পরবর্তী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর