কুমিরা-সন্দ্বীপ রুটে ফেরি মার্চে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল।  প্রথমবারের মতো এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে চলাচলে যথাযথ নিরাপত্তা ও আগাম সমীক্ষা প্রয়োজন।  

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল, অনেকটা ঝুঁকি নিয়েই ট্রলারে পারি দেন দ্বীপের মানুষ। ৪ লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। এই ভ্রমণ নিরাপদ ও সহজ করতে, ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নেয় সরকার।

এজন্য সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের কুমিরায় ফেরির জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে পুরোদমে। এছাড়া, সুযোগ-সুবিধা বাড়ানো আর জনবল নিয়োগও শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

মার্চেই এই সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরোনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল। পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, ৬টি ফেরি আছে আমরা চেষ্টা করব সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য।’

বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৭ কিলোমিটারের চ্যানেলে, ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বর্ষায় উত্তাল নৌপথে আদৌ এই সার্ভিস দেয়া সম্ভব কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে, বিভি সার্টিফিকেট লাগে আরকি ওই সার্টিফিকেটসহ ফেরি এই মুহূর্তে নেই বলে আমি জানি। এখন হয়ত আমরা টেম্পরারি ঘাট যেহতু নির্মাণ করেছি, টেম্পরারি কিছু ফেরি যেগুলো ইনল্যান্ড বিভিন্ন রুটে চলাচল করে  সেগুলো আমরা নিয়ে আসব। কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, নাহলে ফেরি চলাচল করা যাবে না।’

এদিকে, ফেরি চালুর ঘোষণায় খুশি দুই তীরের মানুষ। তবে ঘাটগুলো জোয়ারভাটা হিসাব করে তৈরির দাবি তাদের।

এতোদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল। আগামী বুধবার এসব ঘাটের দায়িত্ব নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ উভয়...
নোয়াখালীতে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চোরদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর