স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমাদের সংহতি আছে: হাসনাত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। সে কারণেই আমরা উপদেষ্টার ওখানে গিয়েছি এবং গিয়ে দেখি তিনি প্রেস কনফারেন্স করছেন।’ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে সোমবার দুপুরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো কি আমরা একনলেজ করছি। একই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, সেটিকে একনলেজ করছি। সমাজের ছিনতাই বেড়ে গিয়েছে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে, সেটি অপ্রত্যাশিত। সেটিকে পিলোপাসিং অর্থ্যাৎ  দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা, এ করেছে, ও করেছে, আমি করি নাই। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আহ্বান থাকবে।’

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ প্রমুখ।

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর