উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা 

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর নামের একজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার ওয়ালাপালং গ্রামের ক্যাম্পের এম/৩২ ব্লকে এই ঘটনা ঘটে। নূর উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২০ নম্বর ক্যাম্পের হেড মাঝির দায়িত্বে ছিলেন। 

গতকাল রাতে নূর মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে ঘরে ফেরার পথে হামলার শিকার হন। এ সময় তাকে ঘিরে ধরে একদল সশস্ত্র হামলাকারী এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নূরের। পরে পুলিশ গিয়ে ক্যাম্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। 

মোহাম্মদ নূর হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যায়নি। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা বলে ধারণা সেখানকার সাধারণ রোহিঙ্গাদের।  

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর