মোয়াজ্জিনকে গুলি: নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুলের নামে মামলা  

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি মসজিদের মোয়াজ্জিনকে বাড়ি থেকে ধরে এনে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নামে মামলা হয়েছে। বুধবার কুমিল্লা জেলা ও দায়রা আদালতে মামলাটি করেন ভুক্তভোগী দৌলখার গ্রামের মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন।

এই মামলায় ৩১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইন ২০১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আশা করছি বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নির্দেশনা দেবেন।’ 

ভুক্তভোগী মোয়াজ্জিন বেলাল হোসেন নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নের বাম পন্ডিতবাড়ি এলাকার আলী হায়দারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতিতে জড়িত। বেলাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা চলমান রয়েছে বলে তাঁর আইনজীবী। বর্তমানে তিনি এসব মামলায় জামিনে রয়েছেন। 

ভুক্তভোগী মুয়াজ্জিন বেলাল হোসেন বলেন, ‘২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নাঙ্গলকোটের বাড়ি থেকে পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। এ সময় বেলায়েত হোসেন নামে আরও একজনকেসহ নাঙ্গলকোটের লুধুয়া নামক স্থানে নিয়ে নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যকে পায়ে গুলি করতে বলেন। তারা গুলি করতে রাজি না হলে ওসি নজরুল ইসলাম নিজেই আমাদের দুজনেরই বাম পায়ের হাঁটু বরাবর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন।  পরবর্তীতে আমাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।  এ মামলায় এক বছর কারাভোগ করতে হয়েছে।’

ভুক্তভোগী মোয়াজ্জিন বেলাল হোসেন। ছবি: তানভীর খন্দকার

মুয়াজ্জিন বেলাল আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকায় রেফার করা হলেও ওসি নজরুল ইসলাম তা হতে দেননি।  যে কারণে চিকিৎসার অভাবে আমার গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ ও মিথ্যা মামলা দায়ের করে যে নির্যাতন চালানো হয়েছে তার প্রেক্ষিতে আমি তৎকালীন ওসি নজরুল ইসলামসহ পুলিশের ৭ সদস্য, নাঙ্গলকোট উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও তৎকালীন পৌরসভার মেয়রসহ মোট ৩১জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি। এছাড়াও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।  আমি আশা করছি ন্যায় বিচার পাব।’

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর