হত্যার ১০ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা 

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা মো. বোরহানকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মো. বোরহানের বাড়ি উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে। তিনি চাটখিল উপজেলা যুবদল ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
 
গতকাল বুধবার বিকেলে চাটখিল পৌরসভা এলাকা থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।   

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সঙ্গে অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বোরহানসহ অন্য আসামিরা রশিদ খানকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ১৮ মে মাহবুব নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রশিদ খান নোয়াখালীর চাটখিলের দেলিয়াই বাজার থেকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পূর্ব আমানি গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে এলে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, মামলার বিচারকার্য শেষে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি বোরহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে চাটখিল থানায় হস্তান্তর করে র‍্যাব।

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর