খাগড়াছড়িতে ১৭ বছর অবৈধ বিদ্যুৎ সংযোগে চলেছে আ. লীগ অফিসে

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৩০ এএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গত ১৭ বছর অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে। অবশেষে ওই দলীয় অফিসে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন পানছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মিটার রিডার ম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সেখানে কোনো মিটার না পেয়ে তাৎক্ষণিক বিষয়টি উপসহকারী বাউবো প্রকৌশলী চঞ্চল মীর আলী ও লাইন ম্যানকে জানানো হয়। পরে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলী জানান, আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ লাইন থেকে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ অফিসে দুই টনের একটি এসি, ৫টি সিলিং ফ্যান, টিভি, ওয়াটার হিটারসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার করা হতো। কিন্তু সেখানে বিগত ১৭ বছর কোনো মিটার ছিল না। 

মীর আলী আরও জানান, এতে প্রতি মাসে ৫ হাজার টাকার বিদ্যুৎ খরচ হতো। সরকারের প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা আর্থিক  ক্ষতি হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।

তবে পলাতক থাকায় কোনো আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর