ফেনীতে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে তাঁকে ফেনী মডেল থানা-পুলিশের কাছে সোপার্দ করে।

ওই ছাত্রলীগ কর্মীর নাম মোজাম্মেল হোসেন বিজয়। তিনি পরশুরামের অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।

জানা যায়, মোজাম্মেল হোসেন বিজয় বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ঢাকায় ছিলেন। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। শুক্রবার রাতে তিনি ফেনীর ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম ছাত্রদলের কিছু নেতা-কর্মী। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানার ভিতরে প্রবেশ নিয়ে ঢোকেন। পরে পুলিশের কাছে সোপার্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে থানায় নিয়ে আসে ছাত্রজনতা। তার পিসিপিআর দেখে কোনো মামলা পাওয়া যায়নি। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর