দেশের ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:২৮ এএম

দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। তবে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা। সেগুলো সঙ্গে নিয়ে এ ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কাও রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে।

মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মাড়ানোর দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পাড়ে যানবাহন সংকটের পাশাপাশি ঝড়-বৃষ্টি, জোয়ার-ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। তবে দুর্ভোগ কমাতে এবার আশার আলো দেখছে দ্বীপবাসী।

সব ঠিক থাকলে ২৪ মার্চ চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাইয়ে হয়েছে পরীক্ষামূলক চলাচল।

স্থানীয়রা বলছেন, ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে দুইবার যাতায়াত করা যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক সবুর খান বলেন, দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। ফেরি চালু করতে দুই প্রান্তের নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিংসহ নানা অবকাঠামোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী আশরাফ উজ্জামান বলেন, সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর