ঘাস নিয়ে নদী পার হওয়ার সময় নিখোঁজ, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার  

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর এলাকায় গোমতী নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘাস নিয়ে নদী পার হওয়ার সময় নিখোঁজ হন আবু ইউসুফ (৫০) নামের কৃষক। নিখোঁজের চার ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

স্থানীয়রা জানান, এতবারপুর এলাকার বাসিন্দা খোকন ও ইউসুফ দুই ভাই। তাঁরা আজ সকালে গরুর জন্য গোমতীর চরে ঘাস কাটতে যান। ঘাস কাটার পর নদী পার হয়ে আসার সময় তলিয়ে যান ইউসুফ। ইউসুফের চিৎকার শুনে ভাই খোকন এগিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেননি। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে চার ঘণ্ট পর ইউসুফের মরদেহ উদ্ধার করে।

ইউসুফের ভাই খোকন বলেন, ‘সকালে ঘাস কেটে ফেরার সময় আমি আগে নদীর পার হই। পরে চিৎকার শুনে পেছনে ফিরে দেখি ভাই তলিয়ে যাচ্ছে। আমি বাঁচানোর চেষ্টা করেও পারিনি। শুধু গামছা আর সিগারেটের প্যাকেট ভেসে ওঠে। ভাইয়ের সাথে দুই বস্তা ঘাস ছিল। আমরা সব সময় একইভাবে নদীর ওই পাড়ে গিয়ে ঘাস আনি।’

স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী আলাউদ্দিন বলের, ‘যেই জায়গায় ইউসুফ ডুবেছে সেখানে পানির গভীরতা ৭/৮ ফুট হবে। কিন্তু যে জায়গায় ডুবেছে সে জায়গায় আমরা আগেও তন্নতন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। চার ঘণ্টা পর সেখানেই পানির নিচে মরদেহটা পেলাম। বিষয়টা অবাক লাগলো।’ 

খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়, বেলা সাড়ে ১১টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর