পুলিশের সামনেই সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, নোয়াখালীতে আহত ১৫

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজ সোমবার পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে এক আইনজীবীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহত সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সেলিম শাহি ব্যক্তিগত সুবিধা নিয়ে গত মার্চে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেন। তাঁর এসব অনিয়মের প্রতিবাদে আজ সকালে এলাকাবাসী বিদ্যালয় মাঠে মানববন্ধন করে।

এসময় সভাপতির লোকজন পুলিশের উপস্থিতে মানববন্ধনে হামলা চালায় দাবি করে এই আইনজীবী বলেন, হামলাকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায় এবং মানববন্ধনে থাকা লোকজনকে মারধর করে। তাদের হামলায় আহত হয় অন্তত ১৫ জন।

তবে, এসব অভিযোগ অস্বীকার করে এডহক কমিটির সভাপতি সেলিম শাহি বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।

সোনাইমুড়ি মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর