ফেনীর কয়েকটি উপজেলায় পানির জন্য হাহাকার 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম

পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর বেশকটি উপজেলা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর বেশকটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর-খাল, বিলসহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধু-ধু মরুভূমি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টানা কয়েক মাস অনাবৃষ্টির ফলে এই অবস্থা হয়েছে।

জেলার ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের কুলসুম আক্তার শরিফা বলেন, ‘আমাদের শরিফপুর গ্রামের এই কাজী বাড়িতে ১১টি পরিবারের মধ্যে পাঁচটি পরিবারের মধ্যে রয়েছে গভীর নলকূপ। এসব নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্না-বান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করি। শুধু এই বাড়ি নয় আশপাশের অধিকাংশ বাড়ির নলকূপে মিলছে না সুপেয় পানি। যার ফলে সুপেয় পানি, রান্না-বান্না ও দৈনন্দিন কাজে ব্যবহারের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।’

নলকূপেও মিলছে না সুপেয় পানি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন জি এম হাট ইউনিয়নের বসিকপুরের বাসিন্দা আনিস জানান, এই জিএমহাট ইউনিয়নের শ্রী চন্দ্র পুর গ্রামের ৩৫টি গভীর নলকূপের একটিতেও সুপেয় পানি পাওয়া যাচ্ছে। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্না-বান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। শুধু এই গ্রাম নয় এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না সুপেয় পানি।

খোকন চন্দ্র পাটোয়ারী নামের এক বাসিন্দা জানান, জিএমহাট ইউনিয়ন পরিষদের ভেতরের গভীর নলকূপটি তিন বছর যাবৎ নষ্ট, অকেজো। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। সরকার যদি বিকল্প ব্যবস্থা করে সমস্যার সমাধান করে তবে জনগণ উপকৃত হবে।

একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়াসহ সদর উপজেলার বিভিন্ন বাড়ি। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন গ্রামবাসী। এতে অনেকে পুকুর অথবা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়াসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এ ছাড়া জেলার দাগনভুঞা উপজেলার নলকূপের পানিতে লবণাক্তের জন্য পান করা যাচ্ছে না পানি। এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্না-বান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন পাঠান নগর এলাকার কৃষক করিমুল্লাহ বলেন, ‘আমাদের নিজস্ব জমিগুলোতে এবার স্কিমধানের চাষ করেছি। কিন্তু পানির অভাবে ধানের থোড় এখন ভুসি হয়ে যাচ্ছে। পুকুর, জলাশয়ের ও খালের পানি শেষ হওয়ায় সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। বিএডিসি কৃষি জমিতে পানি দেওয়ার কথা থাকলেও এখন দিতে পারছে না। তাই আমরা বিপাকে আছি। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছি।’

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক বলেন, অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভের স্তর নেমে গেছে। ফলে গভীর নলকূপেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। জেলার ৬ উপজেলায় ১৮ লাখ বাসিন্দাদের মধ্যে আছে ২ লাখ নলকূপ। এর মধ্য সরকারিভাবে বসানো হয়েছে ৩৪ হাজার সাধারণ ও গভীর নলকূপ। দুই লাখের মধ্যে প্রায় দেড়লাখ নলকূপের এমন সমস্যা রয়েছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর