বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে আটক ৩৮

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম

ফেনীর দাগনভূঞায় ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

এরআগে, আজ বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেলের বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযানে নামে। এসময় দাগনভুঞা বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করা হয়।

সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর