ফেনীতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম

ফেনীর সোনাগাজীতে জায়গা জমির বিরোধ নিয়ে আবুল হাসেম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধিগ্ধ রাসেল (৩৫) নামের এক যুবককে আটক করছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সোনাগাজী নোয়াখালী সড়কের ওলামাবাজারে ইসলামপুরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত হাসেম সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হাসেম সোনাগাজী পৌরসভাস্থ ইসলাম মুহুরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে ওলামাবাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তাঁকে গতিরোধ করে। এসময় আরও কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় তাকে উদ্ধার প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। ঢাকা নেওয়ার পথে চৌদ্দগ্রাম পৌঁছলে সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

নিহত হাসেমের সঙ্গে প্রতিবেশী বেলালের জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ২০২১ সালের ৩১ মে দু-পক্ষের মারামারিতে বেলালকে হত্যা করা হয়। সে ঘটনার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। ওই ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবুল হাসেম।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনাগাজীর ওলামা বাজার এলাকায় একজনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান কয়েকজন। পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন আটক করা হয়েছে। আর কারা কারা জড়িত আছে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর