লক্ষ্মীপুরে নিজ দলের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম

লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়।

সংঘর্ষে নিহত স্বেছাসেবকদলের নেতা জসিম উদ্দিন ব্যাপারী হত্যা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে, বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে একই ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষে বিএনপির দুজন মারা যান। এসব ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলা করা হয়। এই দুই মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে আরও ২৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে জসিম উদ্দিন হত্যা মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় ঢাকা থেকে ১৪ জন ও সাইজ উদ্দিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুই মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর