নোয়াখালীতে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে এক ফাতেমা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময় বিষপান করে ওই নারীর স্বামী আব্দুর রহীম (৩৩) অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহীম ও তাঁর স্বজনেরা জানান, পাঁচ বছর আগে  ভাওর বানসা গ্রামের সামছুল আলমের মেয়ে ফাতেমা আক্তারকে বিয়ে করেন রহিম। তাদের এক ছেলে, এক মেয়ে রয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফাতেমা তাদের চার বছরের কন্যা সন্তানকে মারধর করেন। এ সময় আব্দুর রহীম বাইরে ধান নেওয়ার কাজ করে বাড়ি ফিরে এই অবস্থা দেখে স্ত্রীকে নিষেধ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফাতেমা নিজ কক্ষে গিয়ে বিষপান করেন। এরপর সেখান থেকে বের হয়ে দুজনেই মরে যাবেন বলে স্বামীর মুখেও বিষ ঢেলে দেন তিনি।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাঁদের দুজনকে হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা মারা যান। সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহীমকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে দায়িত্বরত নার্স মো. শাহিন আলম বাপ্পি বলেন, আব্দুর রহীমকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত বলা যায়।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর বিষপানের পর স্ত্রী মারা যাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে মনে হচ্ছে।

ওসি আরও বলেন, ফাতেমার মরদেহ ময়লা তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর