লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার রেনু মিয়ার ছেলে ব্যবসায়ী হারুনুর রশিদ (৫০) এবং সদর উপজেলার টুমচর এলাকার মুনছুর আহমদের ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ইউসুফ (৭০)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ইউসুফ অটোরিকশায় করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পানির ট্যাংকি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির জোনাকি পরিবহনের বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইউসুফ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রায়পুর পৌরসভার সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মুদি ব্যবসায়ী হারুনুর রশিদ। বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ ও রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, দুটি দুর্ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জোনাকি পরিবহনের বাসচালক ও মোটরসাইকেলচালককে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর