কুমিল্লায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম

কুমিল্লার লাকসামে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

মারা যাওযা দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। দুজনই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের পর থেকেই নিখোঁজ হয় ওই দুই শিশু। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে আশপাশের স্থানীয়দের খবর দেন ঘেরের লোকজন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন।

নিহত জিহাদের মা জান্নাতুল ফেরদৌর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সকালেও ছেলেটাকে বাড়ির পাশে খেলতে দেখে আমি বাড়ি ফিরতে বলি। সে আসে নাই। এরপর দুপুরের দিকে মহিনের মা এসে মহিনকে খোঁজে। না পেয়ে পরে আমরাও খোঁজাখুঁজি শুরু করে তাদের পাই নাই। আজ সকালে শুনি মহিন আর আমার ছেলের লাশ পানিতে পড়ে আছে।’

জিহাদের বাবা রুবেল হোসেন বলেন, ‘তারা কীভাবে মারা গেছে কেউ জানে না। গতকাল খেলাতে গিয়ে তারা দুইজন ফিরে আসেনি।’ 

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এসআই জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর