নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:১৭ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক্সজস্ট ফ্যানের খোপ দিয়ে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, এক বা একাধিক ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢোকার পর দেখে ফেলায় ওই নারীকে কুপিয়ে জখম করে চলে যায়।

আজ বুধবার ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাহেরা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত. আব্দুল মতিনের স্ত্রী।

নিহত তাহেরা বেগমের বড় ছেলে খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম জানান, তাহেরা বেগম প্রতিদিন ভোর রাতের দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেন। এসময় ঘরের অন্য কক্ষে স্ত্রী ও ছেলেসহ ঘুমাচ্ছিলেন তারেক। মঙ্গলবার দিবাগত ৩টার দিকে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে কক্ষের গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখেন।

তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় মাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সময় রান্না ঘরের এক্সজস্ট ফ্যানের খোপ ফাঁকা এবং পাশে একটি মই পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি ঘরে প্রবেশের পর তাহেরা বেগম দেখে ফেলায় তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পিবিআই এবং সিআইডির পৃথক টিমও ঘটনাস্থল পরিদর্শন করবে। নিহত তাহেরা বেগমের গলায়, পেটে ও হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর