ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদের তলদেশ, বাড়ছে নৌযান চলাচল সংকট

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:৪৭ এএম

পাহাড় ধসসহ নানা কারণে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে অনেক এলাকা নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের প্রায় পাঁচ মাস রাঙামাটি জেলা শহরের সঙ্গে চার উপজেলার একমাত্র যোগাযোগ নৌপথে চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। নৌযান চলায় ভোগান্তি ছাড়াও পরিবহন সংকটে নষ্ট হয় এ অঞ্চলের বিভিন্ন কৃষি পণ্য। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রও হুমকির মুখে।

সড়ক না থাকায় রাঙামাটির চার উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও লংগদুর সঙ্গে জেলা সদরের যোগাযোগে নৌপথই ভরসা। তবে গত কয়েক বছরে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হওয়ায় বছরে চার থেকে পাঁচ মাস নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি শুষ্ক মৌসুমে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া এবং জেলা শহর থেকে পণ্য আনতেও চরম দুর্ভোগে পড়তে হয়।
 
মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার বলেন, ১৯৬০ সালে কৃত্রিম এই হ্রদ সৃষ্টির পর মিঠাপানির মৎস্য ভাণ্ডারে পরিণত হয় এই জলাশয়। তবে নাব্য সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলোও হুমকির মুখে।
 
নৌ পরিবহন, মৎস্য, কৃষিসহ বিভিন্নভাবে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল প্রায় তিন লাখ মানুষ। পাহাড়ের মাটি কেটে অপরিকল্পিত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং ২০১৭ সালের ভয়াবহ পাহাড় ধসে ক্রমাগত ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদের তলদেশ। বিভিন্ন সময় খননের উদ্যোগ নেওয়া হলেও হ্রদ সংরক্ষণে কোনো মহাপরিকল্পনা নেই, অভিযোগ স্থানীয়দের।

তবে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলছেন, কাপ্তাই হ্রদ সংলগ্ন নদীপথ খননের কাজ চলছে, যার সুফল কিছুদিনেই মিলবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর