ফেনী সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:৫৩ পিএম

ফেনী ছাগলনাইয়ার মথুয়া সীমান্তে ১৩ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহলের সময় মথুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

ফেনী-৪ বিজিবি জানায়, সকালে সীমান্তের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শিশুসহ ১৩ জন নাগরিককে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
 জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছে। আজ রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস দিয়ে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরে হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশ-ইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় তাদের মথুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করে। আটককৃত সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

ফেনী বিজিবির সিও লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধারকৃতদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এর আগে গত ২২মে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩৯ জন নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। তাদের প্রত্যেককে তাদের নিজ এলাকায় হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর