লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:১১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিনগত রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তার অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়, যাতে চার শিক্ষার্থী নিহত এবং বহু শিক্ষার্থী আহত হয়। এসব ঘটনায় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় দু–শো গ্রেপ্তার হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আরমান সদর থানায় দায়ের করা চার শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর