রাঙামাটিতে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধ’, শিশুসহ আহত ৩

আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রধারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহতের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ইউপিডিএফ সশস্ত্র কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রশাসনের পক্ষে তা নিশ্চিত করা হয়নি।

উপজেলার উত্তর বঙ্গলতলী ইউনিয়নে জারুলছড়ি এলাকায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে থেমে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনার জন্য আঞ্চলিক দল জেএসএস ও ইউপিডিএফকে দায়ী করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। ওসি বলেন, আজ সকালে বঙ্গলতলীর জারুলছড়িতে থেমে থেমে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে প্রজ্ঞা চাকমা (৫) নামের একজন শিশু রয়েছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি। 

ওসি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় বাহিনী পৌঁছাতে দেরি হচ্ছে। তবে কোনো দল বন্দুক যুদ্ধে জড়িত থাকার কথা স্বীকার করেনি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর