কারাগার থেকে জামিনে বের হওয়া ছেলের হাতে বাবা ‘খুন’

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:৪১ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে ছয় দিন পর হযরত আল দেওয়ান (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ছেলে মামুন।

গতকাল বৃহস্পতিবার বুধবার রাত ১টার দিকে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকার দেওয়ান বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
‎
পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, নিহত হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ শেষ করে ছয় দিন আগে মামুন জামিনে বের হন। এরপর তিনি আবারও মাদক সেবন ও বেচা-কেনা শুরু করেন। এর আগে এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা ছেলের মধ্যেই কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। বুধবার রাতে তার বাবা হযরত আলী দেওয়ান এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘরের পাশে টিউবওয়েলের কাছে যান। এসময় পেছন থেকে ধারালো দা দিয়ে হযরত আলী দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনেরা।

‎বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজান উদ্দিন বলেন, নিহতের ছেলে মামুন মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি মাদক করবারও করতেন। গত ৪ জুন মাদক মামলায় জামিনে বের হন মামুন। গতকাল রাতে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনি তাঁর বাবাকে হত্যা করেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর