আলীকদমে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৩১ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখালের উজানে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মধ্যে আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মৃত নারীর নাম স্মৃতি আক্তার। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে নড়াইলের শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরি নদী থেকে উদ্ধার করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আলীকদম সদর ইউনিয়নের তৈনখাল নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ‘ট্যুর এক্সপার্ট’—নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় ৩৩ জনের একটি পর্যটক দল ৮ জুন আলীকদমে আসে। এদের মধ্যে ৫ দিনের জন্য বেড়াতে আসেন ১১ জন, বাকি ২২ জন ৩ দিনের জন্য। ৮ জুন বিকেলে ৩৩ জনের সবাই আলীকদমের ক্রিস্টং পাহাড়ের উদ্দেশে রওনা দিয়ে রাত ১১টায় খেমচংপাড়ায় পৌঁছান। সেখান থেকে ক্রিস্টং পাহাড় ও আশপাশে ঘুরে ৩ দিনের ভ্রমণসূচি শেষে ২২ জনের দলটি গতকাল বুধবার ফিরে আসছিল। আসার পথে বিকেল ৪টার দিকে শামুক ঝরনা নামের একটি ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। দলের ১৯ জন ঝিরি পার হয়ে গেলেও ট্যুর এক্সপার্ট গ্রুপের দুই সহপরিচালক স্মৃতি আক্তার ও হাসান চৌধুরী এবং পর্যটক জুবাইরুল ইসলাম ভেসে যান। এখনও মো. হাসানের খোঁজ পাওয়া যায়নি। 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, নিখোঁজ থাকা আরেক পর্যটক হাসানের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় কাজ করায় কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টির তদন্ত চলছে ও আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও জানান আলীকদম থানার ওসি।

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
একটি হাসপাতালে প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়—কোন সেবার চাহিদা বাড়ছে, কোথায় রোগীদের বেশি অপেক্ষা করতে হচ্ছে, কোন পর্যায়ে সেবাপ্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে এবং কীভাবে রোগীর অভিজ্ঞতা আরও উন্নত করা...
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। 
লোডিং...

এলাকার খবর