খাগড়াছড়িতে বাকল তুলে মেরে ফেলা হচ্ছে গাছ

আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:২১ এএম

খাগড়াছড়িতে সড়কের পাশে গাছের বাকল তুলে কৌশলে মেরে ফেলা হচ্ছে রেইন-ট্রি বা শিরিষ গাছ। সড়ক ও জনপদ বিভাগের মালিকাধীন এসব বৃক্ষ অভিনব পদ্ধতিতে মেরে ফেলা হলেও এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা হয়নি।

খাগড়াছড়ি-পানছড়ি ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কে সারি সারি ছায়াদানকারী রেইন-ট্রি বা শিরিষ গাছ। পথচারীদের ছায়া দেওয়া ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা এসব বৃক্ষ সুকৌশলে মেরে ফেলা হচ্ছে। রাতে গাছের ছাল তুলে নেওয়ায় ধীরে ধীরে বৃক্ষগুলো মারা যেতে শুরু করে। বাকল তুলে নিলে গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে গাছগুলো শুকিয়ে ছয় মাস থেকে এক বছরের মাথায় মারা যায় বলে মনে করেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

মো. ফরিদ মিঞা বলেন, ‘গাছের বাকল তুলে নেওয়াকে গার্ডলিং বলা হয়। এতে গাছ ক্যাম্বিয়াম লেয়ারের মাধ্যমে মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না। গাছটি খাদ্যাভাবে শুকিয়ে যেতে শুরু করে এবং এক সময় মারা যায়।’

গত কয়েক বছর ধরে খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালাসহ বিভিন্ন সড়কে গাছের বাকল তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। গাছ কাটা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি সংস্থাটি। বৃক্ষ মেরে ফেলার ঘটনায় গত সপ্তাহে খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালা ও সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সড়ক ও জনপথ বিভাগ।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের সড়ক বিভাগের আওতাধীন বেশকিছু গাছের বাকল তুলে গাছগুলো মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আশা করছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সড়কের গাছ কেটে ফেলার ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, ‘সদর, পানছড়ি ও দীঘিনালা এই তিন থানায় আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

পরিবেশ সুরক্ষা ও বাকল তুলে বৃক্ষ হত্যা বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার পাশাপাশি গাছ কাটা বন্ধে সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, ‘আমি সড়ক বিভাগকে অবগত করেছি। গাছ কাটা বন্ধে সাইনবোর্ড স্থাপন করার উদ্যেগ নেওয়া হবে। এ ছাড়া বৃক্ষ হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।’
 
খাগড়াছড়িতে সাম্প্রতিক সময় গত কয়েক বছরে গাছের বাকল তুলে অন্তত দুই শতাধিক পূর্ণবয়স্ক বৃক্ষ মেরে ফেলা হয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর