ফেনী সীমান্তে ১১ জন পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৪৯ এএম

রাতের আঁধারে ফেনী সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। গতকাল বুধবার রাতে ছাগলনাইয়ার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ফেনী বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার সময় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর আওতায় যশপুর বিওপির নিয়মিত টহলদল যশপুর সীমান্ত পিলার বরাবর মটুয়া এলাকায় শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাসা বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ ব্যাটালিয়ন এর মাধবনগর ক্যাম্প কর্তৃক উল্লিখিত ব্যক্তিদের সীমান্ত পিলার-২১৯১ দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, ভারতের মুম্বাই থেকে ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে মুম্বাই হতে আগরতলা বিমানবন্দরে নামানোর পর পুশ-ইন এর জন্য সবাইকে ত্রিপুরার বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

এ ঘটনায় বিজিবি কোম্পানি কমান্ডার কর্তৃক বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ/পুশ-ইনরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর