বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ি ডিসি পার্ক

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:২২ পিএম

খাগড়াছড়ির ‘মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্ক’ বৃক্ষরোপণে ভূমিকা রাখায় জাতীয় পুরস্কার পাচ্ছে। পার্কে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দ্বিতীয় ক্যাটাগরিতে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ এ মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্ককে মনোনীত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। এর আগে গত ৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ডা. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ এর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনের তথ্য জানানো হয়।

আজ বুধবার দ্বিতীয় ক্যাটাগরিতে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ এর প্রথম স্থান অর্জন করায় প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।

জানা গেছে, খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মানিকছড়ির ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের ডলু মৌজার অবৈধ দখলে থাকা প্রায় ১৬৫ একর জমি উদ্ধার করে সেখানে ডিসি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ আগস্ট সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করে তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। মানিকছড়ি উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী পার্কের বিভিন্ন স্থানে ১০০ প্রজাতির প্রায় ২৫ হাজার চারাগাছ রোপণ করা হয়। তাছাড়া ৫০ প্রজাতির বিলুপ্তি প্রায় গাছের চারা ও ওষুধি গাছের চারা আলাদাভাবে রোপণ করার উদ্যোগ নেন।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, বৃক্ষরোপণে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তি সত্যি গর্বের। তবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সেসময় অবদান রাখা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জনের মাধ্যমে দেশব্যাপী পার্কের পরিচিতি আরও ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। আশা করি অতীতের তুলনায় আগামীতে দেশের বিভিন্ন স্থান থেকে অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম প্রেমীদের পার্কে আগমন ঘটবে। সে লক্ষ্যে আরও দৃষ্টিনন্দন কার্যক্রম গ্রহণ করা হবে।

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর