লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:০৩ এএম

লক্ষ্মীপুরে রায়পুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড ভুঁইয়ারাস্তা নামক স্থানে এই সংঘর্ষ হয়। নিহত রাব্বি হোসেন উপজেলার মধুপুর এলাকার সবুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টার সময় রায়পুর থেকে মোটরসাইকেলে করে রাব্বি হোসেন ও তারেক হোসেন দুই আরোহী বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাব্বি হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত তিনজনের মধ্যে গুরুতর আহত তারেক হোসেনকে ঢাকায় ও অন্য দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর