মাদকের টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:৩৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের টাকা না দেওয়ায় বাবা হযরত আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মামুন হোসেনকে গ্রেপ্তার করছে র‌্যাব- ১১। গতকাল রোববার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান  র‌্যাব- ১১ এর নোয়াখালী অফিসের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। তিনি জানান, হত্যার ঘটনার পর থেকে মামুন আত্মগোপনে চলে যায়। এর পর থেকে তাকে ধরতে র‌্যাব অভিযান চালায়। কিন্তু মামুন লোকেশন পাল্টানোর কারণে তাকে ধরতে একটু সময় লাগে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার রাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রায়পুর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। ঘটনার কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা ছেলের মধ্যেই কথাকাটাকাটি হতো।   

মাদকের জন্য টাকা না দেওয়ায় গত ১১ জুন রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী এলাকায় নিজ বাড়িতে বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে মামুন। এশার নামাজের জন্য ঘরের বাইরে ওজু করতে যান হযরত আলী। ওজু করার সময় বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মামুন। এ ঘটনায় পরেরদিন তার বড় ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।   

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর