খাগড়াছড়িতে আরবের খেজুর চাষে মিলেছে সাফল্য

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম

পাহাড়ের মাঝারি টিলাভূমিতে সারি সারি খেজুর গাছ। ছবি: সমির মল্লিক পাহাড়ের মাঝারি টিলাভূমিতে সারি সারি খেজুর গাছ। আরব দেশের চেনা এই দৃশ্য দেখা মিলছে খাগড়াছড়ির মাটিরাঙায়। উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের রসুলপুরে আরবের খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন নুর আলম নামে এক কৃষি উদ্যোক্তা। প্রতি গাছের গড় উচ্চতা ১২ ফুট। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ আর হলুদ রঙের খেজুর। গাছের আকার ভেদে প্রতিটি গাছে ফলন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নুর আলমের বাগানে মাত্র ৩ বছরের ব্যবধানে গাছে ফলন আসতে শুরু করেছে। বাগানের ফল পরিচর্যায় ব্যস্ত শ্রমিকেরা। বারহি গাছের শাখায় শাখায় ঝুলছে খেজুর। ফলের সুরক্ষায় সাদা পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে।

আরবের খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন কৃষি উদ্যোক্তা নুর আলম। ছবি: সমির মল্লিক কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েই খেজুরের চাষ শুরু করেন নুর আলম। পাহাড়ি টিলাভূমিতে খেঁজুরের চাষের শুরুর কথা জানান কৃষি উদ্যোক্তা নুর আলম।

নুর আলম বলেন, ‘২০১৯ সালের দিকে পাহাড়ে ১৩ একর টিলা ভূমি ক্রয় করি। এরপর মাটির পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞদের সাথে কথা বলে বারহি জাতের খেজুর চাষ শুরু করি। ২০১৯ সালে ইংল্যান্ড থেকে ১০২টি টিস্যু কালচার চারা সংগ্রহ করি। কারণ টিস্যু কালচার করা গাছের ফলন বেশি। এরপর খেজুরের বাণিজ্যিক চাষ শুরু করি। তিন বছর পর থেকে ফলন আসা শুরু হয়। সেবছর ২৪টি গাছে ফলন আসে। তবে চলতি মৌসুমে প্রায় প্রতিটি গাছেই ফলন আসে। বাগানের ১০টি পুরুষ খেজুর রয়েছে। যেগুলো খেজুরের পরাগায়নে সহযোগিতা করে। চলতি বছরের সব গাছে ফলন এসেছে। বারহির পাশাপাশি পরীক্ষামূলকভাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান আম্বার জাতের খেজুরের চারা রোপণ করেছি। সেগুলোতে এবার ফলন এসেছে।’

নুর আলম আরও বলেন, ‘আমার বাগানে খেজুরের পাশাপাশি ড্রাগন, কমলা, লটকন রাম্বুটান, আলুবখরাসহ বিভিন্ন ফলের চাষ হয়েছে। স্থানীয় বাজারে খেজুরের ভালো চাহিদা আছে। তবে পুরোটায় আমদানি নির্ভর। পার্বত্য এলাকায় কেবল আমিই খেজুরের চাষ করছি। পাহাড়ের মাটি ও আবহাওয়া যেহেতু খেজুর চাষের উপযোগী সেক্ষেত্রে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকহারে খেজুর চাষ হলে স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পাঠানো গেলে আমদানি নির্ভরতা কমে আসবে, কর্মসংস্থানও হবে। আমরা খেজুর বাগানে সারা বছরই স্থানীয় শ্রমিকেরা কাজ করেন।’

পাহাড়ের মাঝারি টিলাভূমিতে সারি সারি খেজুর গাছ। ছবি: সমির মল্লিক জানা গেছে, খেজুর দীর্ঘদিন রেখে সহজে বাজারজাত করা যায়। গাছের তেমন একটা পরিচর্যাও লাগে না। বছরে একবার জৈব এবং একবার রাসায়নিক সার দিলেই যথেষ্ট। উৎপাদিত খেজুর বেশ সুস্বাদু এবং সুমিষ্ট। কাঁচা খাওয়ার জন্য এটি বেশ বিখ্যাত। খেজুর বিপণনে ঝামেলাও কম। স্থানীয় বাজারে বিক্রি হয় যায়। চলতি মৌসুমে অন্তত ৭ লাখ টাকার খেজুর বিক্রির আশা করছেন কৃষি উদ্যোক্তা নুর আলম।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম বলেন, ‘নুর আলম খেজুর চাষ করে সফল হয়েছেন। তিনি খেজুরের চারাও বিক্রি করেন। আমাদের পাহাড়ের মাটি ও আবহাওয়া খেজুর চাষের জন্য উপযোগী। তবে এটির চাষ পদ্ধতি বেশ জটিল। যেহেতু এটি অপ্রচলিত ফল সেক্ষেত্রে আগ্রহী কৃষকেরা সফল কৃষি উদ্যোক্তা নুর আলমের পরামর্শ নিতে পারেন। আমি তাঁর বাগান পরিদর্শন করেছি। খেজুর বেশ লাভজনক ফল।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর