নোয়াখালীতে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম

নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেবল হক (৮০) নামের ওই বৃদ্ধের বাড়ি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

আজ বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। ডা. ফরিদ উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নিউমোনিয়া আক্রান্ত রোগী হিসেবে ভর্তি করানো হয়। এ সময় ওই বৃদ্ধ তীব্র কাশি, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। ভর্তির পর তাঁর শরীর থেকে নমুনা পরীক্ষার পর ওইদিন দুপুরে করোনা শনাক্ত হয়। আর সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

হাসপাতালে ভবন সংকটের কারণে এখনো করোনা ইউনিট চালু করা যায়নি উল্লেখ করে তত্ত্বাবধায়ক আরও বলেন, ‘গণপূর্ত বিভাগের সাথে আলোচনাক্রমে কালকের মধ্যে করোনা ইউনিট চালু করতে পারব আশা করছি।’

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, নোয়াখালীতে এ পর্যন্ত মোট তিনজনের করোনা শনাক্ত করা হয়েছে। কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষা এখনো শুরু করা হয়নি।

 

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর